Gadget V Warranty Policy
ওয়ারেন্টি সম্পর্কে
যেসব পণ্যের সাথে ৩ মাস, ৬ মাস, ১ / ২ / ৩ বছর বা প্রস্তুতকারক নির্ধারিত ওয়ারেন্টি উল্লেখ থাকবে, শুধুমাত্র সেসব পণ্যের ক্ষেত্রেই ওয়ারেন্টি প্রযোজ্য।
যেসব পণ্যে ওয়ারেন্টি উল্লেখ থাকবে না, সেসব পণ্যে ওয়ারেন্টি সুবিধা প্রযোজ্য হবে না।
ওয়ারেন্টির আওতায় যা থাকবে
ওয়ারেন্টি শুধুমাত্র Manufacturing Defect বা স্বাভাবিক ব্যবহারের সময় উৎপাদনজনিত ত্রুটির ক্ষেত্রে প্রযোজ্য।
যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়
নিচের যেকোনো ক্ষেত্রে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে—
- পড়ে গিয়ে বা আঘাতে ক্ষতিগ্রস্ত হলে।
- পানি, আগুন বা অতিরিক্ত তাপে নষ্ট হলে।
- Product-এর Seal বা Warranty Sticker নষ্ট হলে (যদি প্রযোজ্য হয়)।
- Product-এর Box বা Accessories জমা না দিলে (যদি প্রয়োজন হয়)।
- ভুল ব্যবহার, অননুমোদিত Repair বা Modification করলে।
- Scratch, Dent, Rust বা Physical Damage থাকলে।
- Adapter, Cable, Charger, Battery (যদি আলাদা উল্লেখ না থাকে), Free Gift অথবা Promotional Item-এর ক্ষেত্রে।
- Third-party Device বা Software Compatibility Issue-এর কারণে।
Warranty Claim এর জন্য যা সংরক্ষণ করে রাখবেন
ওয়ারেন্টি সুবিধা গ্রহণের জন্য গ্রাহককে নিচের বিষয়গুলো সংরক্ষণ করে রাখতে হবে—
- মূল প্রোডাক্ট।
- Product-এর Original Box।
- সকল Accessories (যদি প্রযোজ্য হয়) যেমন: Charging Cable, Adapter, Receiver, Case, Clip, User Manual ইত্যাদি।
- Invoice / Money Receipt / Order Confirmation-এর কপি।
- Warranty Card (যদি প্রযোজ্য হয়)।
- Product-এর Serial Number, IMEI বা Warranty Sticker অক্ষত থাকতে হবে।
- Product-এর Original Packaging যথাসম্ভব সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়।
গুরুত্বপূর্ণ: ওয়ারেন্টি ক্লেইমের সময় প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী, বক্স বা প্রমাণপত্র না থাকলে Gadget V প্রয়োজন অনুযায়ী ওয়ারেন্টি সেবা সীমিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
Warranty Claim করার আগে Gadget V-এর Customer Support-এর সাথে যোগাযোগ করুন।
যাচাই শেষে আপনাকে Warranty Address প্রদান করা হবে।
Warranty Processing Time
Warranty Product পরীক্ষা ও সমাধানের জন্য সাধারণত ৫–১৫ কার্যদিবস সময় লাগতে পারে।
বিশেষ পরিস্থিতিতে সময় কিছুটা বাড়তে পারে।