Gadget V Refund Policy

Gadget V শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে Refund প্রদান করে।

নিচের ক্ষেত্রে Refund বিবেচনা করা হতে পারে—

  • অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব না হলে।
  • Replacement Product স্টকে না থাকলে।
  • Gadget V-এর পক্ষ থেকে যাচাইয়ের পর Refund অনুমোদিত হলে।

যেসব ক্ষেত্রে Refund প্রযোজ্য নয়

  • ব্যক্তিগত পছন্দ পরিবর্তন।
  • রং বা ডিজাইন পছন্দ না হওয়া।
  • অর্ডার করার পর মত পরিবর্তন।
  • ভুলভাবে Product ব্যবহার করে নষ্ট করা।
  • Warranty-এর বাইরে কোনো সমস্যা।

Refund অনুমোদিত হলে অর্থ একই Payment Method অথবা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফেরত প্রদান করা হবে।

Refund Processing সাধারণত ৩–৭ কার্যদিবস সময় নিতে পারে।

Gadget V Return & Replacement Policy

১. রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য যোগ্যতা

যদি কোনো পণ্যে Manufacturing Defect, ভুল পণ্য ডেলিভারি বা Missing Item পাওয়া যায়, তাহলে Invoice Date থেকে ৭ (সাত) দিনের মধ্যে Gadget V-এর সাথে যোগাযোগ করতে হবে।

রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে—

  • Continuous Full Unboxing Video থাকতে হবে।
  • পণ্য, বক্স, প্যাকেজিং এবং সাথে থাকা সকল Accessories ফেরত দিতে হবে।
  • পণ্য অবশ্যই Resellable Condition-এ থাকতে হবে।
  • প্রোডাক্টের মূল বক্সে সরাসরি টেপ লাগানো যাবে না।
  • আলাদা কার্টন বা মোড়ক ব্যবহার করে নিরাপদভাবে প্যাক করে পাঠাতে হবে।

২. যেসব ক্ষেত্রে রিটার্ন / রিপ্লেসমেন্ট / রিফান্ড প্রযোজ্য নয়

নিচের যেকোনো ক্ষেত্রে রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড গ্রহণযোগ্য হবে না—

  • ব্যক্তিগত পছন্দ পরিবর্তন।
  • রং বা ডিজাইন পছন্দ না হওয়া।
  • অর্ডার করার পর মত পরিবর্তন।
  • ব্যবহারজনিত ক্ষতি, পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া।
  • পানি, আগুন, অতিরিক্ত তাপ বা অন্য কোনো বাহ্যিক কারণে ক্ষতিগ্রস্ত হওয়া।
  • Product-এ Scratch, Dent, Glue বা অন্য কোনো Physical Damage থাকলে।
  • Warranty Seal বা Sticker নষ্ট বা খুলে ফেললে (যদি প্রযোজ্য হয়)।
  • Product-এর Box, Packaging বা Accessories ফেরত না দিলে।
  • Third-party Device, App বা Software-এর Compatibility Issue (যদি Product অন্য Standard Device-এ স্বাভাবিকভাবে কাজ করে)।
  • Free Gift বা Promotional Item-এর ক্ষেত্রে।

৩. রিপ্লেসমেন্ট নীতিমালা

প্রতিটি অর্ডারের বিপরীতে একই পণ্যের জন্য সর্বোচ্চ একবার (১ বার) রিপ্লেসমেন্ট প্রযোজ্য।

যদি রিপ্লেসমেন্ট হিসেবে দেওয়া নতুন পণ্যেও ডেলিভারির ৭ দিনের মধ্যে Manufacturing Defect প্রমাণিত হয়, তাহলে Gadget V নীতিমালা অনুযায়ী পুনরায় বিষয়টি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৪. রিটার্ন করার পূর্বে

রিটার্নের আগে অবশ্যই Gadget V এর Customer Support-এর সাথে যোগাযোগ করতে হবে।

যাচাই শেষে আপনাকে পরবর্তী নির্দেশনা এবং রিটার্নের ঠিকানা প্রদান করা হবে।

৫. প্রোডাক্ট পরীক্ষা

পণ্য Gadget V-এর কাছে পৌঁছানোর পর টেকনিক্যাল টিম সেটি পরীক্ষা করবে।

  • অভিযোগ সঠিক প্রমাণিত হলে প্রয়োজন অনুযায়ী Repair, Replacement অথবা Warranty Service প্রদান করা হবে।
  • অভিযোগ সঠিক প্রমাণিত না হলে একই পণ্য পুনরায় গ্রাহকের কাছে ফেরত পাঠানো হবে।

৬. প্রসেসিং সময়

রিটার্নকৃত পণ্য গ্রহণের পর সাধারণত ৫–১৫ কার্যদিবস সময় লাগতে পারে সমস্যাটি যাচাই ও সমাধান করতে।

বিশেষ পরিস্থিতিতে সময় কিছুটা বেশি লাগতে পারে। সে ক্ষেত্রে গ্রাহককে প্রয়োজনীয় আপডেট জানানো হবে।

৭. কুরিয়ার চার্জ

  • Invoice Date থেকে ৭ দিনের মধ্যে Manufacturing Defect প্রমাণিত হলে গ্রাহক পণ্য Gadget V এর কাছে পাঠানোর কুরিয়ার খরচ বহন করবেন এবং রিপ্লেসমেন্ট/সমাধানের পর Gadget V নিজ খরচে পণ্য ফেরত পাঠাবে।
  • ৭ দিনের পরে Warranty Claim হলে উভয় দিকের কুরিয়ার খরচ গ্রাহককে বহন করতে হবে।

সহায়তা

ফোন / WhatsApp: +880161484-5520

ইমেইল: gadgetvanced@gmail.com