Gadget V Refund Policy
Gadget V শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে Refund প্রদান করে।
নিচের ক্ষেত্রে Refund বিবেচনা করা হতে পারে—
- অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব না হলে।
- Replacement Product স্টকে না থাকলে।
- Gadget V-এর পক্ষ থেকে যাচাইয়ের পর Refund অনুমোদিত হলে।
যেসব ক্ষেত্রে Refund প্রযোজ্য নয়
- ব্যক্তিগত পছন্দ পরিবর্তন।
- রং বা ডিজাইন পছন্দ না হওয়া।
- অর্ডার করার পর মত পরিবর্তন।
- ভুলভাবে Product ব্যবহার করে নষ্ট করা।
- Warranty-এর বাইরে কোনো সমস্যা।
Refund অনুমোদিত হলে অর্থ একই Payment Method অথবা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফেরত প্রদান করা হবে।
Refund Processing সাধারণত ৩–৭ কার্যদিবস সময় নিতে পারে।
Gadget V Return & Replacement Policy
১. রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য যোগ্যতা
যদি কোনো পণ্যে Manufacturing Defect, ভুল পণ্য ডেলিভারি বা Missing Item পাওয়া যায়, তাহলে Invoice Date থেকে ৭ (সাত) দিনের মধ্যে Gadget V-এর সাথে যোগাযোগ করতে হবে।
রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে—
- Continuous Full Unboxing Video থাকতে হবে।
- পণ্য, বক্স, প্যাকেজিং এবং সাথে থাকা সকল Accessories ফেরত দিতে হবে।
- পণ্য অবশ্যই Resellable Condition-এ থাকতে হবে।
- প্রোডাক্টের মূল বক্সে সরাসরি টেপ লাগানো যাবে না।
- আলাদা কার্টন বা মোড়ক ব্যবহার করে নিরাপদভাবে প্যাক করে পাঠাতে হবে।
২. যেসব ক্ষেত্রে রিটার্ন / রিপ্লেসমেন্ট / রিফান্ড প্রযোজ্য নয়
নিচের যেকোনো ক্ষেত্রে রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড গ্রহণযোগ্য হবে না—
- ব্যক্তিগত পছন্দ পরিবর্তন।
- রং বা ডিজাইন পছন্দ না হওয়া।
- অর্ডার করার পর মত পরিবর্তন।
- ব্যবহারজনিত ক্ষতি, পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া।
- পানি, আগুন, অতিরিক্ত তাপ বা অন্য কোনো বাহ্যিক কারণে ক্ষতিগ্রস্ত হওয়া।
- Product-এ Scratch, Dent, Glue বা অন্য কোনো Physical Damage থাকলে।
- Warranty Seal বা Sticker নষ্ট বা খুলে ফেললে (যদি প্রযোজ্য হয়)।
- Product-এর Box, Packaging বা Accessories ফেরত না দিলে।
- Third-party Device, App বা Software-এর Compatibility Issue (যদি Product অন্য Standard Device-এ স্বাভাবিকভাবে কাজ করে)।
- Free Gift বা Promotional Item-এর ক্ষেত্রে।
৩. রিপ্লেসমেন্ট নীতিমালা
প্রতিটি অর্ডারের বিপরীতে একই পণ্যের জন্য সর্বোচ্চ একবার (১ বার) রিপ্লেসমেন্ট প্রযোজ্য।
যদি রিপ্লেসমেন্ট হিসেবে দেওয়া নতুন পণ্যেও ডেলিভারির ৭ দিনের মধ্যে Manufacturing Defect প্রমাণিত হয়, তাহলে Gadget V নীতিমালা অনুযায়ী পুনরায় বিষয়টি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৪. রিটার্ন করার পূর্বে
রিটার্নের আগে অবশ্যই Gadget V এর Customer Support-এর সাথে যোগাযোগ করতে হবে।
যাচাই শেষে আপনাকে পরবর্তী নির্দেশনা এবং রিটার্নের ঠিকানা প্রদান করা হবে।
৫. প্রোডাক্ট পরীক্ষা
পণ্য Gadget V-এর কাছে পৌঁছানোর পর টেকনিক্যাল টিম সেটি পরীক্ষা করবে।
- অভিযোগ সঠিক প্রমাণিত হলে প্রয়োজন অনুযায়ী Repair, Replacement অথবা Warranty Service প্রদান করা হবে।
- অভিযোগ সঠিক প্রমাণিত না হলে একই পণ্য পুনরায় গ্রাহকের কাছে ফেরত পাঠানো হবে।
৬. প্রসেসিং সময়
রিটার্নকৃত পণ্য গ্রহণের পর সাধারণত ৫–১৫ কার্যদিবস সময় লাগতে পারে সমস্যাটি যাচাই ও সমাধান করতে।
বিশেষ পরিস্থিতিতে সময় কিছুটা বেশি লাগতে পারে। সে ক্ষেত্রে গ্রাহককে প্রয়োজনীয় আপডেট জানানো হবে।
৭. কুরিয়ার চার্জ
- Invoice Date থেকে ৭ দিনের মধ্যে Manufacturing Defect প্রমাণিত হলে গ্রাহক পণ্য Gadget V এর কাছে পাঠানোর কুরিয়ার খরচ বহন করবেন এবং রিপ্লেসমেন্ট/সমাধানের পর Gadget V নিজ খরচে পণ্য ফেরত পাঠাবে।
- ৭ দিনের পরে Warranty Claim হলে উভয় দিকের কুরিয়ার খরচ গ্রাহককে বহন করতে হবে।
সহায়তা
ফোন / WhatsApp: +880161484-5520
ইমেইল: gadgetvanced@gmail.com